1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিইউজে’র নির্বাহী পরিষদের সভা থেকেে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রুহুল আমিন গাজীর মুক্তিসহ ৪ দফা দাবি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

ডিইউজে’র নির্বাহী পরিষদের সভা থেকেে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রুহুল আমিন গাজীর মুক্তিসহ ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ বার

নিজস্ব প্রতিবেদক |
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী পরিষদের এক সভা থেকে অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিএফইউজে’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তিসহ ৪ দফা দাবি জানানো হয়। গতকাল বৃহষ্পতিবার ডিইউজে কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা থেকে যে ৪ দফা দাবি পেশ করা হয় তা হ”েছঃ-
১. গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।
২. অবিলম্বে বিএফইউজে’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি।
৩. সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া।
৪. সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
এছাড়া নির্বাচন কমিশন (ইসি) অফিসে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভা থেকে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ডিইাউজে’র সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), জনকল্যান সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, ক্রিড়া সম্পাদক আবুল কালাম, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য জেসমিন জুঁই, রফিক লিটন, নয়াদিগন্তের ইউনিট চিফ আমীর হামজা, দিগন্ত টিভির ইউনিট চিফ মো. আবু বকর মিয়া, সমাচার ইউনিট চিফ আবু হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net