1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে মামলার বাদী পক্ষের মারপিটে প্রধান আসামীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

ঝিনাইদহে মামলার বাদী পক্ষের মারপিটে প্রধান আসামীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩২৫ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের মামলার বাদী পক্ষের মারধরে আহাদ আলী নামের এক আসামীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী কুলবাড়ীয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
নিহতের বোন জামেনা খাতুন অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে কুলবাড়িয়া বাজারে বসে ছিলো ধর্ষন চেষ্টা মামলার প্রধান আসামী আহাদ আলী। এ সময় মামলার বাদী প্রতিবেশী নিছার উদ্দিন লোকজন সাথে নিয়ে তাকে ধরে বাজারে পেছনের কলাবাগানে গিয়ে মারধর করে। পরে সেখানে সে অসুস্থ হলে তারা আহাদ আলীকে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষনা করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবী করেছেন নিহতের স্বজনরা।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, আহাদ আলীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত রোববার বাদীর এক স্বজন আহাদের বাড়ীতে গেলে সে ধর্ষন চেষ্টা করে বলে অভিযোগ এনে থানায় মামলা করে। এ ঘটনার পর থেকে আহাদ আলী পলাতক ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net