1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৮ বার

“শেখ হাসিনার উদ্যোগ–ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজি এম মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাস, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি উত্তম কুমার অধিকারী, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু,পল্লীবিদ্যুৎ সমিতির শ্রীপুর সাবজোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান সাগরসহ আরো অনেকে।
গ্রাহক সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net