1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মাগুরায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩২৫ বার

আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ অনলাইন পোর্টাল এসোসিয়েশন (বনপা’র) নবম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
১৭ অক্টোবর রবিবার ২০২১ইং বেলা সাড়ে ১১ টায় মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বনপা’র খুলনা বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বনপা’র মাগুরা জেলা কমিটির আহবায়ক ও মাগুরা বার্তা২৪ডট কমের সম্পাদক এবং এসএ টিভি’র মাগুরা জেলা প্রতিনিধি রুপক আইচের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপা’র খুলনা বিভাগীয় সমন্বয়ক ও বিডিসি নিউজের প্রকাশক প্রকৌশলী সুজন ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার বাণী’র প্রধান সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়, আনন্দ টেলিভিশন,শ্যামল বাংলাও জনতার অধিকার ডটকমের মাগুরা জেলা প্রতিনিধি এবং জেলা জীব বৈচিত্র্য ও বন সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ, মাগুরা নিউজের সম্পাদক ও বনপা’র মাগুরা জেলা কমিটির সদস্য সচিব ডাক্তার রাহুল মিত্র।
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ পল্টুর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এবং শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক অপূর্ব মিত্র, আমার বার্তার মাগুরা জেলা প্রতিনিধি বিকাশ বাছাড়, শিক্ষা বার্তা ডটকমের স্টাফ রিপোর্টার লেলিন জাফর, বার্তা বাজারের মাগুরা জেলা প্রতিনিধি সৈয়দ তাসিন জামান, আজকের পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ মহসিন মোল্লা, উপজেলা প্রতিনিধি, দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, ABC নিউজের সম্পাদকও দৈনিক সমাচার পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সাগরসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net