1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৪ খুনের প্রধান আসামীসহ ৫ জন গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মাগুরায় ৪ খুনের প্রধান আসামীসহ ৫ জন গ্রেপ্তার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে গত ১৫ অক্টোবর দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্যকর ৪ খুনের ঘটনার প্রধান আসামী নজরুল ইসলাম ওরফে নজরুল মেম্বরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ অক্টোবর রোববার ঢাকার গাবতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাগুরা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম ১ নভেম্বর সোমবার বিকেলে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।
নজরুল মেম্বর ছাড়া গ্রেপ্তারকৃত এজহার নামীয় অন্য আসামী হচ্ছে- জামিল শেখ, ওরফে জালাল, তুহিন হোসাইন, রিয়াজ হোসাইন ও ইয়ামিন হোসেন।
গ্রেপ্তারকৃত ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ আসামীকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে। এছাড়া পূর্বে আরো ৬ জন সহ পুলিশ এ মামলার মোট ১১ আসামীকে গ্রেপ্তার করেছে বলে জানান পুলিশ সুপার জহিরুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিকেলে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলামের সমর্থকদে সাথে একই ওয়ার্ডের অপর মেম্বর প্রার্থী সৈয়দ হাসানের সমর্থকদের সংঘর্ষে একই পরিবারের সবুর মোল্লা, কবির মোল্লা, রহমান মোল্লা ও ইমরান হোসেন নামে অপর এক যুবকসহ ৪ জন খুন হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের তিন দিন পর আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে তার তিন ভাই হত্যার দায়ে নজরুল মেম্বরকে প্রধান আসামী করে ৬৮ জনের নামে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করে। অন্যদিকে ইমরান হোসেন হত্যার ঘটনায় তার মা ফরিদা বেগম ৫২ জনকে আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net