ঢাকা   ০৪:৩২:১৫ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার 

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের ‘বিশেষ’ অভিযান গ্রেফতার-১৭ জন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নির্বাচনী সহিংসতার মামলার আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। জানা গেছে, আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে নির্বাচনী সহিংসতার ঘটনায় অত্র থানায় ১০টি মামলা রেকর্ড ভুক্ত করা হয়েছে। যার মধ্যে একটি পুলিশ ও তিনটি মামলার বাদী সংশ্লিষ্ঠ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং বাকি ৬টি করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রতিটি মামলায় বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। দুর্গাপুরের উত্তর গোবধা দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে ৭২ জনের নামসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। একইভাবে বাকি মামলায় আসামির সংখ্যাও বেশি। নির্বাচনী সহিংসতার মামলার মধ্যে মহিষখোচা ইউনিয়নে ২টি, দুর্গাপুরে ৩টি, ভেলাবাড়ীতে ২টি, সারপুকুরে ১টি, কমলাবাড়ীতে ১টি ও সাপ্টিবাড়ী ইউনিয়নে ১টি মামলা। এসব মামলার আসামীদের গ্রেফতারে মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাত পর্যন্ত আদিতমারী থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় নির্বাচনী সহিংসতার মামলায় ১২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, আদিতমারীতে ‘নির্বাচনী সহিংসতায়’ হাসপাতালে ভর্তি এপর্যন্ত ৬১ জন। গ্রেফতারকৃতদের লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি