1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীতের বাঙ্গী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

শীতের বাঙ্গী

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বার

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এসএম সহীদ নূর আকবর জানান, বাঙ্গি এখন বারো মাসই গাছে ধরে। তবে বাণিজ্যিক ভাবে এর ফলন সারাবছর না হওয়ায় বাজারে সারা বছর দেখা মেলেনা।
গ্রীস্মকালীন ফল বাঙ্গি সাধারণত নদীর তীরে বালুমাটিতে চাষ করা হয়। তবে শীতকালে বাঙ্গির ফলন হয়েছে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের গোলাম মোর্শেদের বাড়ির আঙিনায়। শীতকালের এই বাঙির কথা শুনে অনেকেই উৎসুক হয়ে যাচ্ছে দেখতে।

গোলাম মোর্শেদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়ির সামনেই ছোট্ট বাঙ্গি ক্ষেত। সেখানে তিনটি বাঙ্গি বেশ বড় হয়েছে। বাঙ্গিগুলোর রং সবুজ। প্রতিটি বাঙ্গি লম্বায় প্রায় দুই ফুট। ওজন ছয় কেজির মত হবে।

গোলাম মোর্শেদ জানান, গত বছর গ্রীস্মকালে বাঙ্গি খেয়ে বীজগুলো ফেলেছিলেন বাড়ির সামনে। কিছুদিন পর দেখেন গাছ হতে শুরু করেছে। নিজেই একটু আধটু পরিচর্যাও করেন। ভেবেছিলেন আগামী গ্রীস্ককালে হয়তো বাঙ্গি ধরবে। কিন্তু অক্টোবরের মাঝামাঝি বাঙ্গি ধরা দেখে অবাক হয়ে যান। পরে বাঙ্গি গুলো বড় হয়ে ওঠে। একটি বাঙ্গি ক্ষেত থেকে তুলে খেয়েছেন। সেটি বেশ সুস্বাদু ছিল।

তালহা বিন মাসুম নামে এলাকার একজন বাসিন্দা জানান, শীতকালে বাঙ্গির ফলন তিনি কখনই দেখেননি। খবরটি শুনে ওই বাড়িতে বাঙ্গি দেখতে গিয়েছিলেন। বাঙ্গিগুলো বেশ বড়। এত বড় বাঙ্গি গ্রীস্মকালেও দেখা যায় না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সাধারণতঃ মার্চ এপ্রিলে বাঙ্গির বীজ বপণ করা হয়। বালুমাটিতে বাঙ্গি ভালো জন্মে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net