1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের গংগাচড়ায় আওয়ামীলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা

রংপুরের গংগাচড়ায় আওয়ামীলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪২৭ বার

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সুরুজ এর মাদক সেবন এর ছবি নেট দুনিয়ায় মূহুর্তেই ছড়িয়ে পড়ে। উল্লেখ্য যে তিনি আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশি হিসাবে এলাকায় বেশ প্রচার প্রচারণা চালাচ্ছে।

রংপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত গত ১২ ই নভেম্বর ২০২০ ইং তারিখে গংগাচড়া উপজেলা আওয়ামী লীগ এর পূণাঙ্গ কমিটি প্রকাশ করে। উক্ত কমিটি সম্পাদক মন্ডলীর পদ বাগিয়ে নেয় আক্তারুজ্জামান সুরুজ বলে অনেকেই ধারনা করেছে।

আলমবিদিতর ইউনিয়ন, উপজেলা সহ বিভিন্ন ফেসবুক ও সোস্যাল মিডিয়ায় এমন সংবাদ প্রকাশ করে।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা পারভেজ জিয়ন তার নিজস্ব ফেসবুক একাউন্ট এ পোস্ট করেন যে পোস্ট এর বিবরণ
ইনি হচ্ছেন,গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন নির্বাচনে ৮ নং আলমবিদিতর ইউনিয়ন এর চেয়ারম্যান পদ প্রার্থী। তিনি নিয়মিত ইয়াবা সেবন কারি। আমার ভাবতেও লজ্জা পায় কিভাবে এই ইয়াবা সেবন কারি কে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকীয় পদে রাখা হয়।

আমি এই ইয়াবা সেবন কারি কে পদ থেকে বহিষ্কার এর জোর দাবি জানাই। তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগ এর কাছে দ্রুত সাংগঠনিক ব্যাবস্হা নিতে আহবান করেন।

এদিকে আক্তারুজ্জামান সুরুজ এর পক্ষ থেকে জানায় যে ওই ছবি গুলো ইডিট করা।

উল্লেখ্য যে বেশ কয়েক মাস আগে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকায় গংগাচড়া মাদকের আকড়া নামক একটি নিউজ শিরোনাম হয়েছিলো
উক্ত নিউজ এ আলমবিদিতর এর বিভিন্ন বাজার এর নাম ওঠে আসে।

এদিকে এলাকায় বিভিন্ন জনমতে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের এমন আচরণ কতটা ইউনিয়নের কতটা শুভকর বয়ে আনবে।

বিষয়টির সুস্থ তদন্তের দাবি জানায় উক্ত ইউনিয়নের সচেতন নাগরিকগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net