1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর শিল্প কলকারখানা মালিক ও ব্যবসায়ীদের সাথে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দিনাজপুর শিল্প কলকারখানা মালিক ও ব্যবসায়ীদের সাথে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৯৭ বার

দিনাজপুর শিল্প-কলকারখানা মালিক ও ব্যবসায়ীদের সাথে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম ছামিউল আলম কুরসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর সোমবার বিকেলে দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী (শামীম)। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্তির বিষয়টি দিনাজপুর শিল্প কলকারখানার সমস্যা ও সম্ভাবনা এবং সমাধানের আলোকপাত করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন। এসময় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বেকারী মালিক গ্রুপের সভাপতি মোঃ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ইট ভাটা মালিক গ্রুপের সদস্য হারুন অর রশিদ, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দিলশাদ ভান্ডারের সত্ত্বাধিকারী মোঃ মাজেদুর রহমান দুলাল, ইটভাটা মালিক গ্রুপের সদস্য মোঃ রবিউল আলম,বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ শামীম,চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, চেম্বারের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুজাউর রব চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোঃ জহির শাহ, মোঃ রাহবার কবির পিয়াল, মোঃ শামীম কবির, মোঃ রেজাউর রহমান হিরু, মোঃ সানোয়ার হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । মতবিনিময় সভা সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net