1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা শহরে আনন্দ মিছিল, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা শহরে আনন্দ মিছিল, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৪ বার

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার কমিটি অনুমোদন হওয়ায় শহরে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় পৌর কমিটির বাবু-মিজানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এসময় পৌর কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় পৌর কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম আজম খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য শেখ রবিউল ইসলাম রবি, কাজী আকতারুজ্জামান মহব্বত, মোঃ জাকির হোসেন টিটু, শেখ শফিউল ইসলাম শফি, আব্দুস ছালাম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর কমিটির যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি, আরাফাত হোসেন সুজন, রবিউল ইসলাম, সৈয়দ শাহানাজ আলী চঞ্চল, আব্দুর রাজ্জাক, রেজোয়ান, শাহিনুর রহমান শাহিন, মোঃ সাইফুল ইসলাম, মহাসিন আলম রাজু, আব্দুল হাই, সেলিম হোসেন, আক্তার হোসেন, রুবেল হোসেন, রতন, ভ্যাদল, মেহের আলী, ইমন, শিমুল, শরীফ হোসেনসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net