1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৭ বার

মাগুরার শ্রীপুরের ঐতিহ্যবাহী চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ২৭৫ ভোটের মধ্যে ১৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২টি ভোট বাতিল বলে গণ্য হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।
নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, নাজমুল হোসেন (প্রথম-১৩৪ ভোট) এছাড়া এরাশাদ আলী, জাহাঙ্গীর হোসেন ও হানিফ ১২৪ ভোট পেয়ে দ্বিতীয় হওয়ায় লটারীর মাধ্যমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সদস্য নির্বাচন করা হয়। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম নির্বাচন প্রত্যাহার করায় ছবি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শ্রীপুর থানার এসআই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

এ সময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় এবং উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আলী নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুকুল কুমার বিশ্বাস বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে আমি মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net