1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বনবিভাগ ও ফাঁসিয়াখালী সিএমসি'র উদ্দোগে আন্তজার্তিক জীববৈচিত্র্য দিবসের আলোচনা সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

বনবিভাগ ও ফাঁসিয়াখালী সিএমসি’র উদ্দোগে আন্তজার্তিক জীববৈচিত্র্য দিবসের আলোচনা সভা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৮৪ বার

ইউএসএআইডি’র ইকোলাইফ প্রকল্পের অর্থায়নে, কক্সবাজার উত্তর বনবিভাগ এবং নেকম’র সহযোগিতায় যৌথভাবে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে।

২৪ মে (মঙ্গলবার) সকাল ১১ টার সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোস রায়।

সাইদুর রহমানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজ অধ্যক্ষ ও ফাঁসিয়াখালী সিএমসি সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

এতে প্রকল্প উপ পরিচালক ড. শফিকুর রহমান আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শন করেন।

আলোচনা সভায় ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, মেদাকচ্ছপিয়া সিএমসি সহ-সভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, ইকো লাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম বক্তব্য রাখেন।

এসময় সাইট অফিসার সিরাজুম মুনির, ফিল্ড অফিসার মোঃ ফারুক, মেদাকচ্ছপিয়া ট্রেজারার আকতার কামাল, ফাঁসিয়াখালী,মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা, সিএমসির সদস্যবৃন্দ,স্থানীয় বন নির্ভরশীল জনগোষ্ঠী, শিক্ষার্থী এবং সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী এবং সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net