1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩০৪ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ ব্যবাসায়ি ও পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার (২৯ জুন) সকালে উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের এই চেক তুলে দেন।

এ সময় রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার এবং রাজাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদার উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.নূর-ই আলম সিদ্দিকী জানান, গত ২৭ মে উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২১টি দোকানসহ চলতি বছরে বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মিলিয়ে অসংখ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী ও পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন,গত তিন চার মাসে উপজেলার বিভিন্ন বাজারে ৩২ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মানবিক দৃষ্টি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অপ্রত্যাশিত খাতের অর্থের মাধ্যমে উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ ১০০০০ দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে আমরা সবসময় মানুষের পাশে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net