1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের নানা কর্মসুচী পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের নানা কর্মসুচী পালন

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর :,
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার

২৭ আগষ্ট দিনাজপুরে পালিত হলো সংবাদপত্র কালো দিবস। এ দিবসটি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসুচি পালন করে। সকালে প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়, সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে এবং বিকেল ৫ টায় দিনাজপুর প্রেসক্লাব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে কালো পতাকা উত্তোলনের সময়় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি কংকন কর্মকার, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল,দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য ইফতেখার আহম্মেদ পান্না, মুকুল চট্টোপাধ্যায়, খোকন কুমার দেব,সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মোর্শেদুর রহমান,আনিস হোসেন দুলাল, মাসুদ রেজা হাই, আবুল কাসেম, ফকরুল হাসান পলাশ, মোফাচ্ছিলুল রাশেদ মিলন, খাদেমুল ইসলাম, কুরবান আলী, দিনাজপুর টিসিএ’র সা: সম্পাদক আরমান হোসেন, সদস্য আব্দুস সালাম। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার সুমন,বিজন,প্লাবন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ২৪ আগষ্ট কিশোরী ইয়াসমিন ৩ পুলিশ সদস্য দ্বারা ধর্ষন ও হত্যা হওয়ায় দোষী পুলিশদের শাস্ত্মির দাবীতে শহরে হাজার হাজার বিক্ষুদ্ধ জনতা মিছিল বের করে। বিক্ষুদ্ধ জনতাকে নিয়ন্ত্রন করতে দাঙ্গা পুলিশ গুলিবর্ষণ করলে সামু, কাদের, সিরাজসহ ৭ জন নিহত ও আহত হয় ২ শতাধিক।- বিক্ষোভের এই সুযোগে কিছু স্বার্থানেষ্বী ও বিপথগামী মানুষ প্রেসক্লাবসহ ৫টি পত্রিকা অফিসে আগুন দেয়। সেইদিন থেকেই ২৭ আগষ্ট দিনটি দিনাজপুরের সংবাদপত্র সেবী সাংবাদিকরা কালোদিবস হিসেবে পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net