1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঝিনাইদহে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার

ঝিনাইদহে আবাবা এ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলা আলাদা স্থান থেকে ওই দুইজনকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল। গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে তাবিবুর রহমান (৩০) ও ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সমাপ্তি খাতুন।

বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু করে। তদন্তে সত্যতা পাওয়ায় সদরের ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর এলাকা থেকে সমাপ্তি খাতুন নামের দুই জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

চক্রটি ওই এ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে আসছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল’র সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net