1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরও ৫ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত, মোট ১৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

আরও ৫ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত, মোট ১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৪৪ বার

আবদুল্লাহ মজুমদারঃ দীপ্ত টিভির আরও চার সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সেখানে কর্মরত একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, দুজন প্রডিউসারের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে একই টিভি স্টেশনের ৫ জন আক্রান্ত হলেন। এর আগে এই টেলিভিশনের একজন সাংবাদিকের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গিয়েছিল। এতে ওই টেলিভিশনের সংবাদ বিভাগ লকডাউন করে দেওয়া হয়েছে। সংবাদ প্রচার বন্ধ রয়েছে।

এর আগে বুধবার বিকেলে দেশের আরেকটি বেসরকারি টেলিভিশনের জেনারেল সেকশনের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট চ্যানেলের কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ১৫ জনের বেশি কর্মীকে কোয়ারেইন্টাইনে পাঠানা হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত গণমাধ্যমে কর্মরত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ৭১ টেলিভিশন ও মানবজমিনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার করোনা আক্রান্ত খবর পাওয়া যায়। একই দিন নারায়ণগঞ্জে পত্রিকার ২ সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এর আগের দিন সোমবার এটিএন নিউজের একজন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্টেশনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । তার আগে যমুনা টিভির সাংবাদিক আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। সর্বপ্রথম আক্রান্ত গণমাধ্যম কর্মী ইন্ডিপেন্ডেন্ট টিভির। তার পর দৈনিক বাংলাদেশের খবর পত্রিকা ও সাপ্তাহিক সোনার বাংলার দুই সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের নরসিংদী জেলা প্রতিনিধির করোনাভাইরাস ধরা পড়ে।

আক্রান্ত সংবাদকর্মীরা কেউ বাড়িতে এবং কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা সংক্রমিত হওয়ায় আইইডিসিআরের পরামর্শে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ৪৭ সংবাদকর্মীর কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এ সময়ে তাদের কারও মধ্যে কোনো উপসর্গ মেলেনি।

করোনা আক্রান্তের এ সংখ্যা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত বলছেন সংশ্লিষ্টরা। গণমাধ্যমকর্মীদের অভিযোগ, সাংবাদিকদের স্ব স্ব মিডিয়া হাউজ থেকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী না দিয়েই অ্যাসাইনমেন্টে পাঠানো হচ্ছে। সাংবাদিকদের এমন চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net