1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে মহানবী হয়রত মোহাম্মদ (স:) কে কটুক্তির অভিযোগে যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস নবীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা

নোয়াখালীতে মহানবী হয়রত মোহাম্মদ (স:) কে কটুক্তির অভিযোগে যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৪১ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর চাটখিলে মহানবী হয়রত মোহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে এক সনাতন ধর্মালম্বী (হিন্দু) যুবককে আটক করেছে চাটখিল পুলিশ।

আটক রাহুল দাস (২২) সিলেট’র বিশ্বনার্থ এলাকার ভক্ত দাস’র ছেলে। তবে সে চাটখিলের সাহাপুর এলাকায় বোনের জামাইয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। এ নিয়ে স্থানীয় জনতার বিক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়রা জানায়, সাহাপুর বাজারের ভূইয়া ক্লথ স্টোরের কর্মচারী রাহুল দাস বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে বসা অবস্থায় মহানবী (স:) কে কটাক্ষ করে কটুক্তি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসুল্লিরা তাকে অবরুদ্ধ করে রাখে।

তার পরপরই চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম তার ফোর্স নিয়ে এসে রাহুলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে আটক করে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা বাধা দেয়ার চেষ্টা করে। পরে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মুসলমান সাহাপুর বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি শান্ত রাখতে রাতভর ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে দেখা যায় তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net