1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫১ বার

টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও একটি প্যাকেজিং কারখানার অংশ বিশেষ গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার সকাল থেকে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম গোলাম মোর্শেদ খান।
তিনি জানান, টঙ্গীর পাগাড় এলাকায় তুরাগ নদের তীরে অবৈধভাবে দি মার্চেন্টস্ লিমিটেড নামে একটি প্যাকেজিং কারখানা কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণ করে। গত এপ্রিল মাসে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও তারা পুনরায় তুরাগ নদের সীমানায় কারখানার সেড নির্মাণ ও কাটা তারের বেড়া দিয়ে দখল করে রাখে।
“ওই শেড ও কাটা তারের বেড়া উচ্ছেদ করে কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে আজ থেকে এ ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।”
অভিযানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবির, মো. মোস্তাফিজুর রহমান, কার্য সহকারী সুদর্শন দাস, টঙ্গী পৌর সহকারী কর্মকর্তা (ভূমি) মো. রুমন, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, ৬৪ জেলায় নদ-নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারী জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা বা দখলদারদের তালিকা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় টঙ্গী বাজার (নদী বন্দর) এলাকায় তুরাগ পাড়ে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net