1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা-টাকা ও মোবাইল ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

নাঙ্গলকোটে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা-টাকা ও মোবাইল ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫০ বার

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা বাজারের ব্যবসায়ী বড় সাঙ্গীস্বর গ্রামের শাহ আলম মজুমদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার সকাল ৭টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কীটনাশক ও বীজ ক্রয়ের জন্য কুমিল্লা জাঙ্গালিয়া বিএডিসি অফিসে যাওয়ার পথে নিজ গ্রামের উত্তর পাড়ার মোতালেবের বাড়ী সংলগ্ন রাস্তায় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের সোলাইমানের ছেলে ফরহাদ, ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও আলী আক্কাসের ছেলে সোলাইমান সহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়।

এসময় হামলাকারীরা ব্যবসায়ী শাহআলমকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা মূল্যের আই ফোন ছিনিয়ে নেয়। শাহ আলমের শোর চিৎকারে তার খালাত ভাই মৎসচাষী উপজেলার মন্তলী গ্রামের মুফতি হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমানসহ স্তানীয় কয়েকজন লোক এগিয়ে আসে। পরে তাদের সহযোগীতায় শাহ আলম দৌঁড়ে পাশ্ববর্তী রফিক মিয়ার বাড়ীতে আশ্রয় নেন।

ব্যবসায়ী শাহ আলম মজুমদার জানান, গরু চুরির মামলায় দীর্ঘদিন কারাবাসের পর সদ্য মুক্তি পেয়ে আবারো জাহাঙ্গীর এলাকায় ছিনতাই ও চুরি শুরু করেছে। এদিকে, ফরহাদ মোটর সাইকেল চুরির মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন।

এ ব্যাপারে শাহ আলম মজুমদার বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net