1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে নদী থেকে মাটি উত্তোলনে ইউপি চেয়ারম্যান খায়ের মজুমদারের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

লালমাইয়ে নদী থেকে মাটি উত্তোলনে ইউপি চেয়ারম্যান খায়ের মজুমদারের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৫ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মজুমদারের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে চাঁন-মুইল্লা (নতুন গাংগের)থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।এতে নদীর পাড়ের বাড়ি-ঘর ও ব্রীজ বিলীন হওয়ার আশংকায় পালপাড়া গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, লালমাই উপজেলার পালপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া চাঁন-মুইল্লা (নতুন গাংগের) দুই পাশে মালিকানা জায়গায় বাড়ি-ঘর তৈরি করে স্থানীয়রা বসবাস করে আসছে।গত প্রায় ৭/৮ দিন থেকে চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার ক্ষমতার দাপট ও প্রভাব বিস্তার করে রাতের অন্ধকারে ওই নদী থেকে প্রতিরাতে মাটি উত্তোলন করে বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করছে। মাটি বিক্রি থেকে প্রতিদিন বড় অংকের টাকা আয় করছেন। মাটি বিক্রি সিন্ডিকেটের বিল্লাল জানান ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, লালমাই প্রশাসন চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য তোফায়েল, জাকির,ইমান আলী,তাজু, রবিউল,জাহাঙ্গীর সহ ওরা সবাই মিটি বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে নেন বলে অভিযোগ করেন।
এদিকে,প্রতিদিন রাতে নদী থেকে মাটি উত্তোলনের বিষয়টি জানতে পেরে গত বুধবার রাতে স্থাণীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থল গিয়ে সত্যতা পান। সংবাদ কর্মীরা তাৎক্ষনিক বিষয়টি উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করলেও মাটি উত্তোলন বন্ধের কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে জানার জন্য মাটি সিন্ডিকেটের হোতা বিল্লালের সাথে কথা বললে তিনি সংবাদ কর্মীদের ৫০ হাজার টাকা প্রদানের প্রস্তাব দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।
পালপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী জানান,প্রতিদিন রাতের অন্ধকারে নদী থেকে প্রায় ২শ’ ট্রাক মাটি উত্তোলন করায় আমরা আতংকে আছি। এভাবে চলতে থাকলে আমাদের বাড়ি-ঘর ব্রীজ নদীতে বিলীন হয়ে যাবে। চলমান অবস্থা থেকে রক্ষা পেতে আমরা স্হানীয় সাংসদ অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার বলেন,আমি ইউএনও স্যারকে জানিয়েছি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন আমি ওসি সাহেবের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net