ঢাকা   ০৩:৫৩:২৮ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

নাঙ্গলকোটে হানাদার মুক্ত দিবস উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল বুধবার হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসহাক মিয়া, ডেপুটি কমান্ডার আবদুর রশিদ, সাবেক চেয়ারম্যান মাস্টার আবুল হাশেম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সবেক চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ। পরে বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এদিনে নাঙ্গলকোট অঞ্চলকে হানাদার মুক্ত করা হয়। মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনতা তুমুল প্রতিরোধ গড়ে তুললে পাক হানাদার বাহিনীর সদস্যরা আর্তরক্ষার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বিভিন্ন স্থান দিয়ে নাঙ্গলকোট এলাকা থেকে পালিয়ে যায়। সে দিন মুক্তিযোদ্ধা এবং এলাকার হাজার হাজার জনতা একত্রিত হয়ে নাঙ্গলকোট সদরে বিজয় উল্লাস করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি