1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “ নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের  সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৩০৭ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।
দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারি জেলা ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত ১ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা।
রোববার শহরের হাটখোলা, শৈলকুপা উপজেলার ভাইট বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রতি কেজি পাইকারি প্রকার ভেদে ১’শ ২০ থেকে ১’শ ৪০ টাকা ও খুচরা ১’শ ৪০ থেকে দেড়’শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকা দরে।
শহরের হাটখোলায় পেঁয়াজ কিনতে আসা আদর্শপাড়া এলাকার রাশেদুল ইসলাম বলেন, গত সপ্তাহে ২ কেজি পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি দরে। আজ পেঁয়াজ কিনতে এসে সেই একই পেঁয়াজ ১’শ ৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।
বশির উদ্দিন নামের আরেক ক্রেতা বলেন, গত বুধবারের পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এতে প্রভাব পড়েছে নি¤œ আয়ের মানুষের উপর।
এদিকে বিক্রেতারা বলছে বৈরী আবহাওয়া ও মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রায় শেষ হওয়ার কারণে মুল্য বৃদ্ধি পেয়েছে।
সোহাগ কুন্ডু নামের এক খুচরা বিক্রেতা বলেন, গত সপ্তারে ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন হয়েছে। কারণ হিসেবে তিনি বলছেন, বৃষ্টির কারণে কৃষক মাঠ থেকে তুলছেন না। তাছাড়াও মুড়িকাটি জাতের পেয়াজ প্রায় শেষের পথে এ কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, এ বছর জেলার ৬ টি উপজেলায় ৯ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৫০ ভাগ জমিতে চারা রোপন শেষ হয়েছে। বৃষ্টি কারণে বাকি অর্ধেক একটু নাবি হবে। এ পেঁয়াজ উঠতে আরও অন্তত আড়াই থেকে ৩ মাস সময় লাগবে। বর্তমানে মুড়িকাটি জাতের পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে। জেলায় ৯’শ হেক্টর জমিতে মুড়িকাটি জাতের পেঁয়াজ চাষ হয়েছিল। যা বর্তমানে শেষের পথে। নতুন জাতের পেঁয়াজ না উঠলে বাজারদর একই থাকতে পারে বলে আশংকা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net