ঢাকা   ০২:৪১:৫৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নবীনগরে সানী হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৫৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার পৌরসভাধীন ভোলাচং গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল হাসান সানী (২৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৫ জানুয়ারি) নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ভোলাচং নতুন বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বক্তারা এ নির্মম হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- পার্থ রঞ্জন পাল, গোলাম মাওলা ভূইয়া, মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, তুষার কান্তি দাস টিটু, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, হরমুজ সরদার প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারী বাড়ি মোড়ে শ্রীরামপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জীবন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়। নিহত সানির পিতা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বাদী হয়ে নিম্নোক্ত এজাহার নামীয় জীবন মিয়া, রবিন, ইব্রাহিম, রুবেল ও অজ্ঞাত নামা আসামী করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি