1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ সকালে রাজশাহীতে শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

আজ সকালে রাজশাহীতে শেখ কামাল আইটি সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০ টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘শেখ হাসিনা আজ সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন।’

সূত্র আরো জানায়, এ সেন্টার ডিজিটাল বাংলাদেশ ও জ্ঞানভিত্তিক সোসাইটি গঠন এবং কর্মসংস্থানে সহায়তা করবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৭টি জেলা ও ২৩ উপজেলায় পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন।পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসব উদ্বোধন করবেন।

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়ন কাজের প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পবা উপজেলার নবী নগরে ৩০ দশমিক ৬৭ শতাংশ একর জমির ওপর এ হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে।

হাইটেক পার্কের প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল হক বলেন, ২০২১ সালের জুনে প্রকল্পটি সাফল্যজনকভাবে সম্পন্ন হওয়ার পর এতে ১৪ হাজার পুরুষ ও মহিলার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net