1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব বর্ষ উপলক্ষে মাগুরার শ্রীপুরে পালিত হলো "এসো মুক্তিযোদ্ধের গল্প শুনি " - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

মুজিব বর্ষ উপলক্ষে মাগুরার শ্রীপুরে পালিত হলো “এসো মুক্তিযোদ্ধের গল্প শুনি “

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪১ বার

মাগুরাথেকে মোঃ সাইফুল্লাহঃ
মাগুরার শ্রীপুরে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষকঅনুষ্ঠান পালন হয়।
বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, প্রামাণ্য চিত্র, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউ,পি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন কমান্ডার মিয়া নজরুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কবি পরেশ কান্তি সাহা ও সাইফুল ইসলাম। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net