1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বকশি বাজারে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বকশি বাজারে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ঢাকা সিটি নির্বাচন- ২০২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বকশি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৮টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই কেন্দ্রে সকাল থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর বিন আবদাল আজিজ তামিম ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। তার প্রতীক মিষ্টি কুমড়া। তার সমর্থকেরা তাত খানা লেনে অবস্থান নিয়েছিলেন।

বেলা ১১ টা ৪৭ মিনিটের দিকে এই ওয়ার্ডের বিএনপির প্রার্থী শাহেদা মোরশেদের সমর্থকরা উপস্থিত হন কেন্দ্রের পেছনে নাজিমুদ্দিন রোডের দিকে। তারা কেন্দ্রের দিকে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। আওয়ামী কাউন্সিলর প্রার্থীদের দিকে বিএনপির সমর্থকরা ঢিল ছোড়েন।

তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়ি শুরু হয়। এ সময় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

কেন্দ্রে তখন ভোটারদের বড় একটি লাইন ছিলো। এ ঘটনায় ভোটাররা দিক-বিদিক ছোটাছুটি করেন। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।

কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান, এদিকে ঝামেলা হয়েছিলো। ভোটগ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ ছিলো। বেলা ১২ টা ৬ মিনিট থেকে ভোটগ্রহণ আবার শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি দোতলা বাসা থেকে ককটেলগুলো বিস্ফোরণ করা হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে মিছিল থেকেও ককটলে নিক্ষেপ করতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উত্তেজনা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net