1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাস একটি বড় ঈমানী পরীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

করোনাভাইরাস একটি বড় ঈমানী পরীক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৪২ বার

অলিদ সিদ্দিকী তালুকদার :
মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। কুরআন ছেড়ে দিয়েছে। মানুষ পাপাচারে বেশি লিপ্ত হচ্ছে। তিনি বলেন, করোনাভাইরাস একটি বড় ঈমানী পরীক্ষা। হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। করোনাভাইরাসে মৃত্যু লেখা থাকলে কেউ ঠেকাতে পারবে না। এই মহামারী চলা অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইসলামই শিক্ষা দিয়েছে।

মুসিবত দিয়ে আল্লাহপাক মানুষকে পরীক্ষা করেন। আল্লাহর হুকুমের বাইরে কোনো মুসিবত আসে না। মুসিবত থেকে রক্ষার মালিক একমাত্র আল্লাহ। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ছবর ও ধৈর্য্য ধরার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব এর কারণে বিশেষজ্ঞাদের পরামর্শ ও দিকনির্দেশনা ইসলামের পরিপন্থী নয়। সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর এবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে।

রাসূল (সা.) বলেছেন, যখন কোনো এলাকায় মহামারী দেখা দিবে তখন সে এলাকায় যাবা না এবং ঐ এলাকা থেকে কেউ বের হবা না। রাসূল (সা.) এর এসব দিকনির্দেশনা মেনে চলতে হবে।

আল্লাহপাক মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন এবাদত বন্দেগী করার জন্য। রজব মাস এলেই রাসূল (সা.) আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে যে, আসন্ন রমজান পর্যন্ত আমরা হায়াত বাড়িয়ে দাও। পেশ ইমাম বলেন, আগামীকাল ২৬ রজব দিবাগত রাতই লাইলাতুল মি’রাজের রাত। এই পবিত্র রাতেই আল্লাহপাক তার দোস্ত রাসূল (সা.) কে দাওয়াত করে ৭ম আসমানে নিয়ে গেছেন। আল্লাহর দিদারে গিয়েও রাসূল (সা.) তাঁর উম্মতের কথা ভুলে যাননি। আল্লাহপাকের হুকুমে উম্মতের জন্য তিঁনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই পঞ্চাশ ওয়াক্ত নামাজের ছওয়াব পাওয়া যাবে।

অন্যদিকে রাসূল (সা.) এর একটি হাদীসের বর্ণনা দিয়ে বেশিরভাগ ইমাম খতিবগণ মুসলিমদের উদ্দেশ্য বলেন জুমার দু’রাকাত নামাজ শেষে মসজিদে সুন্নাত নামাজ না পড়ে দ্রুত বাসায় গিয়ে সুন্নাত ও নফল নামাজ আদায়ের পরামর্শ দেন। এ পরামর্শ শুধু করোনাভাইরাস সঙ্কট চলাকাল পর্যন্ত বলেও তিনি উল্লেখ করেন।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট | সৃজনশীল প্রকাশক ও প্রাবন্ধিক| সদস্য ডিইউজে |

২১ শে মার্চ ২০২০ | ৭ চৈত্র ১৪২৬ | ২৫ রজব ১৪৪১ | শনিবার |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net