ঢাকা   ০৪:৪৮:১১ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

বাগেরহাট-৪ উপনির্বাচন বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগ প্রার্থীর বিজয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে অসম ভোটের ব্যবধানে নৌকার প্রাথর্ী এ্যাডভোকেট আমিরুল আলম মিলন নির্বাচিত হয়েছেন। শরণখোলায় চারটি এবং মোরেলগঞ্জের ১৬টিসহ দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৪৩টি ভোট কেন্দ্রের সবকটিতেই নৌকার বিপুল বিজয় হয়েছে।
দুই উপজেলার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সংসদীয় আসনের দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৬হাজার ৫১০জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনিত এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এক লাখ ৮২হাজার ৭৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী পেয়েছেন তিন হাজার ৭৪৪ ভোট।
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট-৪ উপনির্বাচনের রিটার্ণিং অফিসার মো. ইউনুস আলী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, এ আসনের ১৪৩টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উসসবমূখর পরিবশে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।
উল্লেখ, বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেগঞ্জ) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদস সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আসনটি শূণ্য হওয়ার পর ফেব্রুয়ারি উপনির্বাচনের তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। তফশিল অনুয়ায়ী আওয়ামীলীগের এ্যাড. আমিরু, বিএনপি কাজী খায়রুজ্জামান শিপন ও জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী ১ ফেব্রুয়ারি তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তিন জনের মধ্যে ঋণ ও কর খেলাপীর দায়ে বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি