1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাস : রাজধানীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

করোনাভাইরাস : রাজধানীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪২৫ বার

অলিদ সিদ্দিকী তালুকদার

রাজধানীর কুর্মিটোলায় অভিজাত গলফ গার্ডেনে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করেছে প্রশাসন। বুধবার রাতে ওই অনুষ্ঠানের জন্য বর কনে ও অতিথিরা এলে তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সতর্কতার অংশ হিসেবে অতিথিদের নাম ও ফোন নম্বর টুকে রাখার হয়। আর বর কনেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

ওই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গিয়েছিলেন এক দম্পতি। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, রাত সাড়ে আটটার সময়ও ভেন্যুতে বর কনেকে না দেখে তাঁরা একটু আশ্চর্য হয়েছিলেন। আয়োজকেরা এ ব্যাপারে প্রশ্নের জবাব এড়িয়ে যান। কিছুক্ষণ পর কানাঘুষা শুরু হয়। একপর্যায়ে ঘোষণা দেওয়া হয় দুই ব্যাচ অতিথিকে খাবার পরিবেশন করা হবে। তবে, এর কিছুক্ষণ পর দুঃখ প্রকাশ করা হয়।
সূত্রটি আরও জানায়, বিয়ে দুদিন আগেই হয়ে গিয়েছিল। বুধবার ছিল সংবর্ধনা। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আরও অনেকে এসেছিলেন।

জানা গেছে, গলফ গার্ডেনে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের গুলশান অঞ্চল নির্বাহী হাকিম ও ভূমি কমিশনার ইশতিয়াক আহমেদ। তাঁরা বর কনেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন বলেও অনুষ্ঠানে উপস্থিত লোকজন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net