1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর হিসাবে ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

নবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর হিসাবে ঘোষনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৫১ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা মাস ২০২০ উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত ও পরিস্কার নগরী গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। এই উপলক্ষে সোমবার সকাল ১১টায় সময়ে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবত্তীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিশ্বজিৎ কুমার পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিদ চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, আব্দুস সালাম, প্রানেশ দেব, কবির মিয়া, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, পরজানা আক্তার পারুল, নাছিমা বেগম, রোকেয়া বেগম, মহিলা বিষয়য়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, হিন্দু বৈদ্য খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী,পৌর কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, ববি মজুমদার, এলেমান আহমেদ চৌধুরী, স্বরাজ মিয়া, বনানী দাশ, ইকবাল আহমেদ পৃথ্বীশ চক্রবর্তী,প্রমূখ। গাজী শাহনেওয়াজ মিলাদ বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ শহর পরিস্কার করতে হলে সবার সচেতনতা লাগবে ময়লা আবর্জনা নিদৃষ্ট স্থানে ফেলতে হবে। দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি ধরা পড়েছে তাই সবার সচেতনতা খুবই জরুরী।পৌর মেয়র বলেন, শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে আমার পরিষদ বদ্ধপরিকর এতে সবার সচেতনতা ও সহযোগীতা কামনা করেন এবং নবীগঞ্জ শহরকে পরিচ্ছন্নতা শহর হিসাবে ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net