1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশিক্ষিত যুব ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

প্রশিক্ষিত যুব ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩৮৪ বার

স্টাফ রিপোর্টার।।
বর্ণিল আয়োজনে প্রশিক্ষিত যুব ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) কুমিল্লা নগরীর তন্দুরি রেস্তোরাঁ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সচিব আবু নেছার উদ্দিন ও অাশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক প্রযেষ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার মোতাহের রহমান, আদর্শ সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান।

ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি আবু নেছার উদ্দিন, সহ-সভাপতি
নাজমা আক্তার, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হক সজিব, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির মজুমদার, অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহম্মেদ, কুমিল্লা জেলা যুব উন্নয়ন পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোগতা রোকেয়া বেগমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষিত যুব ফাউন্ডেশন সংগঠন খুবই সক্রিয়। এর পেছনের মূল কারণ হলো এখানে সবাই প্রশিক্ষিত। যে কোন প্রয়োজনে সংগঠনের পাশে থাকবে যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমান সরকার যুব বান্ধব। তাদের আগ্রহী করতে প্রতি বছর পুরষ্কারের ব্যবস্থা করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net