1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৬১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশে সাধারণ ছুটি থাকবে। প্রতিবছর ১৭ মার্চকে জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করা হয়।

২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চসহ ১৪ দিন দেশে সাধারণ ছুটি থাকবে। ১৭ মার্চ সাধারণ ছুটি হলেও গণমাধ্যমকর্মীরা এ দিন ছুটি পান না। এবার ১৭ মার্চ পড়েছে মঙ্গলবার।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী এক বছর পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও হবে ১৭ মার্চ। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে বড় পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় তা হচ্ছে না। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net