1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্ত খালেদা জিয়া কি করবেন? ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারায় কি আছে? - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মুক্ত খালেদা জিয়া কি করবেন? ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারায় কি আছে?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৪৯ বার

এম. আবদুল্লাহ :
“ধারা- ৪০১(১) কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশ বিশেষ মওকুফ করতে পারবেন।”

এধারায়ই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। এ সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর টেবিলে যাচ্ছে। সই হলে কাল মুক্তি পেতে পারেন দীর্ঘ ৭৭৪ দিন বন্দী থাকা অসুস্থ খালেদা জিয়া।

অবশ্য ৪০১ (৩) ধারা বলে শর্ত ভঙ্গের দায়ে সরকার যে কোন সময় মুক্তি আদেশ বাতিল করে আবার জেলে নিয়ে যেতে পারবে। এতে বলা হয়েছে ‘যে সকল শর্তে কোন দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছে তার কোনটি পালন করা হয়নি বলে মনে করলে সরকার স্থগিত বা মওকুফের আদেশ বাতিল করবেন এবং অতঃপর যে ব্যক্তির দণ্ড স্থগিত রাখা মওকুফ করা হয়েছিল সে মুক্ত থাকলে যেকোন পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন এবং তার দণ্ডের অনতিবাহিত অংশ ভোগ করার জন্য তাকে জেলে প্রেরণ করা যাবে’।

এখন প্রশ্ন হচ্ছে- মুক্তির আগে শর্তযুক্ত কাগজে খালেদা জিয়াকে নিজে সই করতে হতে পারে, তা তিনি করবেনতো? কারণ তিনি বরাবরই সরকারের অনুকম্পায় মুক্তির বিরোধিতা করেছেন। আদালতের মাধ্যমে জামিন চেয়েছেন। এই অনমনীয় মনোভাবের কারণেই তাঁকে এতদিন জেলে থাকতে হয়েছে। মুক্তির আবেদনটি পরিবারের সদস্যরা করেছেন। জানামতে এ প্রক্রিয়ায় তাঁর সায় ছিল না। উদ্বিগ্ন স্বজনরা তাঁর অমত সত্বেও বাধ্য হয়ে এ পথে এগিয়েছেন। অবশ্য শর্ত দুটি এ সময়ের বিবেচনায় কঠোর নয়। চাইলেও এখন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উপায় নেই। আর প্রশ্নোত্তরে আইনমন্ত্রী বলেছেন, অবস্থার প্রেক্ষিতে দেশী হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে সমস্যা হবে না।

আরেকটি প্রশ্ন হচ্ছে, এ মুক্তির পর খালেদা জিয়া কি রাজনীতিতে অংশ নিতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন। যে ধারায় বা শর্তে মুক্তি পাচ্ছেন তাতে শরীর পারমিট করলে তাঁর স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী মুক্তির সঙ্গে সঙ্গে তিনি দলের চেয়ারপারসন পদে ফিরবেন। এর জন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net