1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংকটে প্রংশসার ভূমিকায় পুলিশ পরিদর্শক আনিছুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

করোনা সংকটে প্রংশসার ভূমিকায় পুলিশ পরিদর্শক আনিছুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৪০ বার

রামু প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, পুলিশ তাদের মধ্যে অন্যতম। এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরবন্দি করে রাখাই একমাত্র উপায়। এজন্য পুলশের তৎপরতা ব্যাপক। তবু যেন পেরে উঠছে না পুলিশ।

পুলিশের গাড়ি দেখে সড়ক থেকে দৌঁড়ে পালানো, আবার গাড়ি চলে গেলে সড়কে উঠেই দাঁত বের করে খিলখিলিয়ে হাসা এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তারপরও চেষ্টা থেমে নেই পুলিশের। সর্বোচ্চটুকু উজার করে সড়কে সড়কে টহল, নজরদারী বৃদ্ধি, লোক সমাগম প্রতিহত করা আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় কক্সবাজারের রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নেও কাজ করে যাচ্ছে পুলিশ।

গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অাইসি, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান
ভিন্ন কিছু বার্তার মাধ্যমে বাস্তবতা তুলে ধরে গ্রামের অলিগলিতে প্রচারণা চালাচ্ছেন।

পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান এমন কিছু বার্তা দিচ্ছেন, যার মাধ্যমে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বুঝতে সহজ হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।

সাধারণ মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকার উদ্দেশ্যে তিনি গ্রামীন জনপদে বলছেন-করোনাভাইরাস সারা পৃথিবীতে অত্যন্ত মহামারি আকার ধারণ করেছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে খেয়াল করেছি, আমরা যখনই প্রচারণা এবং পুলিশি তৎপরতা শুরু করি আপনাদের ঘরে ফেরানোর জন্য, তখনই আপনারা পুলিশের গাড়ি দেখে রাস্তা ছেড়ে পালাচ্ছেন, বাজারের অলি-গলিতে পালাচ্ছেন, দোকান বন্ধ করে দোকানের ভেতরে পালাচ্ছেন।

কিন্তু, পুলিশের গাড়ি চলে যাওয়া মাত্রই সুন্দর করে হাসি দিয়ে বিজয়ের বেশে আবার রাস্তার উপর চলে আসছেন। আপনাদের এ দৃশ্য দেখে মনে হচ্ছে, পুলিশকে ফাঁকি দিয়ে অনেক ভালো কিছু করে ফেলেছেন। কিন্তু জেনে রাখবেন, পুলিশকে ফাঁকি নয়, মূলত আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। আর এর মাধ্যমেই আপনি করোনা নামক এই মহামারি যমদূতের খুব কাছে চলে যাচ্ছেন।

সাধারণ মানুষকে অনুরোধ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে আপনার পরিবার, দেশ এবং জাতিকে রক্ষার জন্য ঘরে অবস্থান করুন। এ করোনা যুদ্ধে সরকার যেন বিজয়ী হতে পারে এবং সাধারণ মানুষকে সুরক্ষা করা যায়, এজন্যই আপনারা ঘরে থাকুন। আপনারা ঘরে থাকলেই এ যুদ্ধে আপনাদের সরাসরি অংশগ্রহণ করা হবে।

জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন- গর্জনিয়া এবং কচ্ছপিয়ার মানুষকে ঘরে রাখতে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। তারপরও কিছু মানুষের অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড আমাদের চিন্তিত করে তুলেছে।

তিনি আরও বলেন, রামুতে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তাই আমাদের এখনও সুযোগ আছে এ উপজেলার সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য : করোনা সংকটের শুরু থেকেই গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে মাইক হাতে জনসাধারণকে সচেতন করা থেকে আরম্ভ করে জীবাণুনাশক স্প্রে ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, চিকিৎসা না পেয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, বিদেশফেরত ব্যক্তিদের বাড়ি লকডাউন, লকডাউন এলাকায় মানুষের যাওয়া-আসা নিয়ন্ত্রণে দিনে ও রাতে অবিরত কাছ করছে রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান।

করোনা সংক্রমণের আতঙ্কে মানুষ যখন একে অন্যের বিপদেও কাছে যাচ্ছেন না। তখন গর্জনিয়া-কচ্ছপিয়ায়
পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমানের নেতৃত্বে মানুষের পাশে থেকে পুলিশ সদস্যরা এ বাহিনীকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।

প্রসঙ্গত : বিভিন্ন সময়ে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য গণমাধ্যমের সংবাদ শিরোনাম হলেও সেসব ছাপিয়ে দেশের করোনাভাইরাস সংকটে গণমাধ্যমে শুধু নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুলিশ বাহিনীর ভূমিকা প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net