1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাগ্রত দ্বীপ হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

জাগ্রত দ্বীপ হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৮৭ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের প্রভাবে গ্রামের খেটে খাওয়া মানুষ গুলোর কষ্ট ক্রমান্যয়ে বাড়ছে। তাদের কষ্ট লাগব করতে সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।

তেমনি গত শনিবার থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ‘জাগ্রত দ্বীপ হাতিয়া’ নামে অনলাইন ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা যায়, সংগঠনের ২২জন এডমিন রয়েছেন ,তাদের মধ্যে কেউ বিদেশে কেউ দেশে বিভিন্ন জায়গায় চাকুরি করেন। তারা প্রতি বছর শীত বস্ত্র, ঈদ সামগ্রী, ঈদ বস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। তারি ধারাবাহিকতায় করোনা ভাইরাসের মত মহামারীতে সাধারণ গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিতে নিজেরা একটি ফান্ড গঠন করে। যার মাধ্যমে হাতিয়ার ৩টি ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী জানান, হাতিয়ায় অনেকগুলো সামাজিক সংগঠন কাজ করছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি কিছু অভূক্ত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করতে। সামনে পবিত্র রমজান মাস আসতেছে, তখন যেন আমরা অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারি সে লক্ষে কাজ শুরু করেছি।

জিল্লুর রহমান (রাসেল)
হাতিয়া নোয়াখালী
০১৭১৩০৪৮৩৭২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net