1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩২৮ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০৮ এপ্রিল) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহষ্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়না তদন্তসম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি।
এর আগে বুধবার (৮এপ্রিল) রাত আটটার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অবিভাবকদের হস্তক্ষেপে শিশুদের ওই দ্বন্দ্বের মীমাংসা হয়। সকালের ওই দ্বন্দ্বের জেরে রাত আটটার দিকে এক অবিভাবকের বাবা বিপুল শেখের সাথে অন্য অবিভাবকদের পুণরায় বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ওই অবিভাবকদের মধ্যে কারও হাতে থাকা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net