1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বসেছে তাফালবাড়ির সাপ্তাহিক হাট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

শরণখোলায় করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বসেছে তাফালবাড়ির সাপ্তাহিক হাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৬০ বার

মনইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনার এই সংকটময় মুহূর্তে সরকারি বিধিনিষেধ অমান্যকারী যেসমস্ত এলাকা তার মধ্যে বাগেরহাটের শরণখোলা অন্যতম একটিতে পরিনত হয়েছে। এখানকার মানুষ মানছে না সরকারের নির্দেশনা। গ্রামের সাপ্তাহিক হাট বসছে নিয়মিত। বেশিরভাগ মানুষ সরকারের নির্দেশনাকে তুচ্ছ ভেবে অবাদে বাজার, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে।
উপজেলার সাউথখালী ইউািনয়নের অন্যতম তাফালবাড়ি বাজারে সাপ্তাহিক হাট বসেছে জমজমাটভাবে। গ্রাম থেকে শত শত মানুষ বাজারে নির্ভয়ে কেনাবেচায় ব্যাস্ত ছিলো।
স্থানীয় সমাজসেবক ফরিদ খান মিন্টু জানান, তাফাভাড়িতে সাপ্তাহিক হাটের দিন। বিকেলে জমে এই হাট। করোনার পরিস্থিতিতে হাট বসাতে বারণ করা হলেও মানুষ তা মানতে চায়না। বিকেল থেকে হাট বেশ জমে ওঠে। এসময় স্থানীয় সচেতনরা প্রশাসনের ভয় ধেকানোর পর কিছু মানুষ বাজার থেকে বের হলেও বেশিরভার রয়ে যায়। সন্ধ্যা পরও চলে কেনাবেচা। এভাবে হাট বসায় সচেতন মানুষের মাঝে আঙ্ক ছড়িয়ে পড়ে।
ধানসাগর ইউনিয়র পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন জানান, তাদের ইউনিয়নের নলবুনিয়া, পহলানবাড়ি বাসস্ট্যান্ড, বান্দাঘাটা বাজার, মোল্লার বাজার, রাজাপুর শিরিশতলা এলাকায় বিকেল থেকে শুরু করে সন্ধ্যার পরও মানুষজনের জমজমাট আড্ডা বসে। প্রতিদিন বিভিন্নভাবে নিষেধ করা হলেও মানছে না। এসব এলাকায় প্রশাসনের নিয়মিত টহলের দাবি জানান তিনি।
এদিকে, গত রবিবার থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সমস্ত এলাকা লকডাউন করার ঘোষনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে। দিনের বেলা নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট খোলা থাকবে সীমিত আকারে। সোমবার সন্ধ্যা থেকে রায়েন্দা-মাছুয়া ও রায়েন্দা-রাজৈর এই দুটি খেয়া চরাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ প্রতিরোধে সরকারও কঠোর অবস্থানে। দেশের বিভিন্ন জেলা-অঞ্চল লকডাউন ঘোষনা করা হয়েছে। তবুও বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এসব নির্দেশনার ধার ধারছে না।
এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, সেনাবাহিনী ও পুলিশের টহল আরো জোরদার কার হয়েছে। সন্ধ্যার ৭টার পর থেকে পুরো উপজেলা লকডাউন করা হয়েছে। এর পরও কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net