1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারের অব্যবস্থাপনার কারনে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

সরকারের অব্যবস্থাপনার কারনে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

সোহেল মাহমুদ (চট্টগ্রাম) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ৫ টি বেসরকারি হাসপাতালে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার পক্ষ থেকে পিপিই বিতরনকালে এক অনুষ্ঠানে স্কাইপেতে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত কোনো চিকিৎসার ব্যবস্থা
নেই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। হাসপাতালের যারা নার্স আছেন তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। এই যে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ হচ্ছে, সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি
হয়নি কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।

তিনি বলেন, বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের চিকিৎসকগগণ তাদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন।
কিন্তু সরকার চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পিপিই দিতে পারেনি। ইতিমধ্যে দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা এই অবস্থা থেকে বেরুনোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আসুন আজকে আমরা যে
যেখানে আছি, যেভাবে পারি আমরা যেন মানুষের জন্যে এই চরম দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net