1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা : বদলে গেছে ইফতার সামগ্রীর বাজার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

করোনা : বদলে গেছে ইফতার সামগ্রীর বাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৮২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস মহামারির কারণে বদলে গেছে ইফতার সামগ্রীর বাজার। অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ। ফুতপাতেও বিক্রি করতে দেওয়া হচ্ছে না ইফতার সামগ্রী। তবে বিভিন্ন পাড়া-মহল্লার ছোট ছোট রেস্তোরাঁয় অল্প পরিমাণে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) দ্বিতীয় রোজার দিনে রাজধানীর ধানমন্ডি, জিগাতলা ও শঙ্কর এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এসব এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাত বা রাস্তার পাশে ইফতার সামগ্রীর দোকান নেই। তাই অন্যান্য বছরের মতো ইফতার সামগ্রীর ব্যবসায়ীদের হাকডাকও নেই। কিছু রেস্তোরাঁয় একটা ঝাপ বা সাটার খুলে অল্প পরিমাণ ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে। সেসব দোকানে মানুষের ভিড় দেখা গেছে।

ধানমন্ডি ১৫ নাম্বারের বিসমিল্লাহ হোটেলের ইফতার সামগ্রী বিক্রেতা হানিফ মিয়া বলেন, ‘করোনার কারণে এবার হাকডাক দিয়ে ইফতার বিক্রি করতে পারছি না। একটি ঝাপ খুলে ইফতার বিক্রি করছি। ক্রেতাদের সবাইকে বলেছি, সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখে।’

ধানমন্ডির আরেক ব্যবসায়ী আজগর আলী জানান, তিনি ২১ বছর ধরে রমজান মাসে ইফতার সামগ্রী বিক্রি করেন। ১০ থেকে ১৫ আইটেম সাজিয়ে নিয়ে তিনি বসতেন। কিন্তু এবারের মতো অবস্থা আগে কখনো হয়নি। এবার পুলিশ তাদের বসতে দিচ্ছে না।

ইফতারি কিনতে আসা তামিম হোসেন বলেন, ‘বাসায় ইফতারি বানানোর মতো কেউ নেই। আমি ব্যাচেলর। তাই বাইরে ইফতারি কিনতে আসলাম। কিন্তু এখানে এসে দেখি, একটাই হোটেল খোলা আর ইফতারির পরিমাণও অনেক কম। তার ওপর অনেক ভিড়।’

তিনি আরো বলেন, ‘প্রতি বছর আমরা বন্ধুরা মিলে অনেক ধরনের আইটেম দিয়ে ইফতার করে থাকি। কিন্তু এ বছর সামান্য কিছু খাবার খেতে হচ্ছে ইফতারিতে।

করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কায় এবার ইফতার সামগ্রীর বাজার নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনার পর রাস্তায় ও ফুটপাতে ইফতার সামগ্রীর দোকান বসতে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net