1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক "মা"পাগল হিরুর মানবিকতা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

এক “মা”পাগল হিরুর মানবিকতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৮২ বার

নইন আবু নাঈম :
ছোটো একটি শব্দ “মা” যার গর্ভে জন্ম নিয়ে পৃথিবী দেখা। সেই মায়ের জন্য ভালবাসা থাকবেনা সেটা কখনো হতে পারেনা। তাই মায়ের ভালবাসায় মুখর বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে জন্ম নেয়া ফারুক হোসেন হিরু।

মৃত মাকে ভালবেসেই তার আজ উন্নতি। তার দাবি মায়ের দোয়ায় ব্যবসা বাণিজ্যে সফলতা পেয়েছেন তিনি। তাই নিজ উদ্যোগে মায়ের জন্য মানবসেবায় এগিয়ে এসেছেন ফারুক হোসেন হিরু।

পৃথিবীব্যাপী করোনা মোকাবেলায় মানুষ যখন কর্মহীন হয়ে ঘর বন্দী তখন এর প্রভাব বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন সময় নিজ উদ্যোগে কর্মহীন অসহায় মানুষদের মাঝে করোনা উপকরণ সহ খাদ্য সহায়তা দিয়ে আসছেন তিনি।

সম্প্রতি রায়েন্দা ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে বেশ কয়েকটি টিউবওয়েল বসানো কাজ করছেন তিনি। এছাড়া রায়েন্দা সোনালি মসজিদে অজু করার জন্যও তিনি একটি টিউবওয়েল দিয়েছেন।
যা ইতোমধ্যে ওই এলাকার মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, সাধারণত অধিকাংশ এলাকায় জনপ্রতিনিধিরা সরকারি সহায়তা ছাড়া ব্যক্তি উদ্যোগে নিজ অর্থে কিছুই করেন না। সেখানে একজন ব্যবসায়ী হয়ে হিরু যে মানবিকতা দেখিয়ে আসছেন তা প্রশংসনীয়।
ফারুক হোসেন হিরু শরণখোলা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, শরণখোলা উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি, এছাড়াও তিনি রায়েন্দা পাইলট হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও রায়েন্দা কদমতলা গ্রামের আলহাজ্ব মমিন উল্লাহ্‌ ফরেস্টারের ছেলে।

রায়েন্দা বাজারে ভাইভাই ফার্মেসী নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এ বিষয় ফারুক হোসেন হিরু বলেন, আমি মানুষের জন্য যা করি তা আমার মায়ের জন্য করি। যাতে আমার মা কবরে ভাল থাকেন। সবার কাছে আমার দাবি আমার মায়ের জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net