1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভিবাসীদের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দে; প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অভিবাসী সংগঠনের নেতারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

অভিবাসীদের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দে; প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অভিবাসী সংগঠনের নেতারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭২ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : অভিবাসীদের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন অভিবাসী সংগঠনের নেতারা।

বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি তোফাজ্জল বিন খলিল বলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন এবং ৫০০কোটি টাকা বরাদ্দ দেওয়ায় হয়েছে তার জন্য সকল প্রবাসীদের পক্ষ থেকে স্বাগত জানাই। করোন আতঙ্কে যখন বিশ্ব লন্ডভন্ড, প্রবাসীদের জীবন অসহায় ঠিক তখনই প্রধানমন্ত্রীর এইঘোষণা প্রবাসীদের মনে আসার আলো জ্বালিয়েছে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর নারায়ণগঞ্জ ফোরাম নেতা ও বিদেশ ফেরত শাহ জালাল বলেন, আমারা ধারাবাহিক ভাবেই অভিবাসীদের বাজেট বৃদ্ধির দাবি করে আসছি দীর্ঘদিন যাবত। আজ প্রধানমন্ত্রীর এই ঘোষণাতে আমরা আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রীর।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর নরসিংদী ফোরাম নেতা নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি হচ্ছে এই টাকা যেন লুটপাট না হয়, প্রকৃত বিদেশ ফেরতরা যেন পায়।

প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, প্রবাসীদের পরিবারের সামাজিক নিরাপত্তার কথা অামরা অনেকদিন থেকেই বলে অাসছিলাম। গত ২০১৪ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণের লক্ষে, অভিবাসীর বাজেট চাই নামে আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন কর্মসূচী করে আসছি। এই উদ্যোগের ফলে প্রবাসীরা কিছুটা হলেও উপকৃত হবে। তবে এখন যে বিষয়টা জরুরি সেটা হলো, এই বিষয়ে পরিপূর্ণ একটা গাইড লাইন, কীভাবে এই টাকা পাবে, ব্যবহার করবে ও কীভাবে ফেরত দিবে। এছাড়াও প্রধানমন্ত্রী যে ৫০০০০ হাজার পরিবারকে অর্থ সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন, সেখানেও ওকাপ প্রস্তাব দিয়েছিল অভিবাসীদের পরিবারকে অন্তভূক্ত করতে। কেননা, এই সংকট কালীন সময় অনেকেই সমস্যা অাছে কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net