1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬ নির্দেশনা কক্সবাজার জেলা প্রশাসনের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬ নির্দেশনা কক্সবাজার জেলা প্রশাসনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৯৮ বার

কক্সবাজার প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬টি নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ঈদুল ফিতর ও জামায়েত বিষয়ক সভা থেকে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাসমূহ হলো- ১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।

২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।

৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।

৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷

৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন নিজেদের স্বার্থে সরকারী নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

সেই সঙ্গে জেলাবাসীর প্রতি ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net