1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস আতংকের মধ্যেও বসানো হল পদ্মা সেতুর ৩০তম স্প্যান, ফলে দৃশ্যমান হলো ৪ হাজার ৫০০ মিটার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

করোনা ভাইরাস আতংকের মধ্যেও বসানো হল পদ্মা সেতুর ৩০তম স্প্যান, ফলে দৃশ্যমান হলো ৪ হাজার ৫০০ মিটার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩০০ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব ব্যাপী প্রানঞ্জাতী করোনা ভাইরাস আতংকের মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর কাজ এরি মধ্যে বহুল প্রতিক্ষিত পদ্মাসেতুর জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নাম্বার পিলারের উপর বসানো হল ৩০ তম স্প্যান ৫-বি।সেতু সংশ্লিস্ট সূত্রে জানাযায় গেলো শুক্রবার সকালে লৌহজংয়ের কুমারভোগের কমস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৌঘ্যের ধুসর রঙ্গের স্প্যানটি ভাসমান ক্রেন তিয়ানহুতে করে সকালে সেতুর পিলার দুটির কাছে পৌছায়। এর পরে এ্যাকরিংয়ের মাধ্যমে ইঞ্চি ইঞ্চি মেপে স্পানটি শনিবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বাসানো কাজ শুরু হয়ে ৯ টা ৪৫ মিনিটে পিলার দুটির উপর পুরোপুরি বসানো হয়েছে।এর ফলে মুল সেতুর ৪ হাজার ৫০০ মিটার দৃশ্যমান হলো।এর পূর্বে গেলো ৪ মে সেতুর ২৯ তম স্প্যান বসানো হয়েছিলো। এর আগে ১১ এপ্রিল মাওয়া প্রান্তের ২০ ও ২১ নাম্বার পিলারের উপর বসানো হয় ২৮ তম স্প্যান ৪-বি।গেলো ২৮ মার্চ করোনার মধ্যেই পদ্মা সেতুর ২৭ তম স্প্যান ৫-সি সেতুর জাজিরা প্রান্তের ২৭ ও ২৮ নাম্বার পিলার বা খুটির উপর বসানো হয়েছে। এর পূর্বে গেলো ১০ মার্চ পদ্মা সেতুর ২৬ তম স্প্যান ৫-ডি সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নাম্বার পিলারের উপর বসানো হয় ।আর ২১ শে ফেব্রুয়ারি জাজিরা প্রান্তে সেতুর ২৫ তম স্প্যান বসানো হয়েছে সেতুর ২৯ ও ৩০ নাম্বার পিলারের উপর ।এদিকে এ সেতুতে একদিকে যেমন স্প্যান বসানোর কাজ চলছে ঠিক তেমনি সমান তালে চলছে রোডওয়ে স্লাব ও রেলওয়ে স্লাব বসানোর কাজ । উল্লেখ্য ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নাম্বার পিয়ারে উপর প্রথম স্প্যান ৭-এ বসানো হয় ।এর পরিই ২০১৮ সালের ২৮ জানুয়ারি সেতুর দ্বিতীয় ¯প্যান ৭-বি বসানো হয় ৩৮ ও ৩৯ নম্বর পিলারে ।আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বসানো হয় সেতুর ২০ তম স্প্যান। আর এ ভাবেই ২০২০ সালের এ পর্যন্ত বাসানো হল ১০ টিসহ মোট ৩০ টি স্প্যান।পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে সবগুলো পিলারের কাজই এখন সম্পন্ন হয়েছে। সেতুটিতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net