ঢাকা   ০৪:০৭:০৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

চাকরি চলে গেলে চাকরি পাবো, কিন্তু জীবন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৫০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবু সালেহ আকন |
সাংবাদিক ভাই-বোন, বন্ধু -অফিসের চাপে, চাকরি বাঁচাতে বা অন্য কোনো কারণে দয়া করে আপনার শরীরের অসুস্থতার কথা লুকাবেন না। আপনি অসুস্থ হতেই পারেন, এটা আপনার বা আপনার পরিবারের কোনো অপরাধ নয়। দেখবেন, অন্য কোনো পেশার কর্মীরা কিন্তু অসুস্থতা লুকাচ্ছে না। আপনি কেনো লুকাবেন!

চাকরি চলে গেলে চাকরি পাবো, না হয় অন্য কোনো ব্যবস্থা হবেই, ইনশা আল্লাহ । কিন্তু জীবন চলে গেলে! আপনি না হয় চলে গেলেন, আপনার পরিবার! স্ত্রী -সন্তান! পরিবারে আপনার প্রয়োজন কিন্তু অনেক বেশী। খোকন ভাই, অপু ভাই এবং আসলাম ভাইয়ের পরিবার আজ বুঝতে পারছেন, তাদের কতো কষ্ট!

বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হলে, কিংবা মারা গেলে মোটা অংকের টাকা পাবে পরিবার। আর আপনার আমার মালিক! অফিস লকডাউন হওয়ার ভয়ে বিষয়টা লুকাবে, স্বীকারও করতে চাইবে না, কেনো কি কারণে আমার মৃত্যু হয়েছে! মিথ্যা তথ্য ছড়াবে আপনার বিরুদ্ধে।

কাজেই আপনার নিরাপত্তার চিন্তা আপনাকেই করতে হবে। সাবধানে থাকতে হবে। অসুস্থ হলে বিষয়টি আপনার ঘনিষ্টজনকে জানাতে হবে। নিজের চেষ্টাটুকু চালাতে হবে। বাকি আল্লাহর ইচ্ছা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি