ঢাকা   ০৬:৫৩:৫৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

জাহিদ ফরিদের কবিতা ‘কুয়াশা’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

♦

আমি তোমাকে নিয়ে কবিতা লিখতে চাই!

কি লিখবো জানি না, ভাষা খুঁজে পাচ্ছি না

যে ভাষা মনের কোনে আঁকি তা যেন তোমার গুণকার নয়,

তোমার রুপেয়া গীত গাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়।

ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অপারগ, অক্ষম আমি, আমি পারবো না

জানি না হঠাৎ গল্পের মধ্যেই তোমার আগমন,

গোধূলির আলোয় আবার রাতের তারায় হারিয়ে যাও সুরে আলোড়ন।

কি কপাল আমার! তোমার মন বুঝা খুব দায়!

জানো! যেদিন দেখেছি তোমায় আমি হেরির প্রভাতে, বুকে জড়িয়ে আগলে রেখেছি সেদিন!

আকাশ বাতাস সাক্ষী, চন্দ্র সূর্যও তার সাথে।

নাহ্! ভাবছি তোমার সম্পর্কে লিখেই ফেলি

কিন্তু দেখো না! বার বার হোচট খাচ্ছি! বারবার!

কি দিয়ে শুরু করি বলো তো!
নাম ঠিকানা!

না না তা দিয়ে না, তবে…….

তবে কি রুপ দিয়ে….!

ওহ্! অসহ্য

আসছে না কিছুতেই, আসছে না…..

মনের গভীরে আকুতি যেন
আমার মন ভেদ করে কিছুতেই কাগজে আসছে না।

তবে কি………….

তবে কি লিখব না! না না না কিছুতেই না! আমি আজ তোমাকে লিখবো’ই।

আমি ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি

হ্যাঁ, আমি তোমার প্রেম, আমিই সে, যে তোমাকে কিছুতে হারাতে চায় না।

আমি সে, যে তোমাকে জন্মজন্মান্তরে কাছে পেতে চায়।

তোমার প্রেমে নিজেকে বাতাসের ন্যায়ে মিলিয়ে দিতে চায়।

আমিই তোমার আনন্দ রিমঝিম কুয়াশা।

মরু বেদুঈন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি