1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, বাংলাদেশ হিন্দু মহাজোট নেতাদের দিলীপ ঘোষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, বাংলাদেশ হিন্দু মহাজোট নেতাদের দিলীপ ঘোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৪৪ বার

উত্তম অরণ :
বাংলাদেশে বসবাসরত হিন্দুদের খুবই আপনজন মনে করেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যে কোন সময়, যে কোনও প্রয়োজনে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, তাদের জন্যে আমার দুয়ার সব সময় খোলা।
বাংলাদেশের হিন্দু নেতাদের উদ্দেশ্য দিলীপ বাবু বলেন, দেশ ত্যাগ করা কোনও সমাধান না, আপনারা সাহসের সাথে ঐক্যবদ্ধভাবে থাকুন। নির্যাতন-নিপিড়নের বিরুদ্ধে সোচ্চার থাকুন, প্রতিরোধ গড়ে তুলুন, আমরা আপনাদের সাথে আছি। বিশ্বের সকল মানবাধিকার কর্মী আপনাদের সাথে আছ।

শনিবার ৩০ মে, ২০২০ খ্রীঃ, বাংলাদেশ হিন্দু মহাজোটের বিভিন্ন স্তরের ৮৮ জন নেতার সঙ্গে টেলি কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সকাল ১১টা থেকে ১ টা পর্যন্ত এই ভিডিও কনফারেন্সে বিজেপি রাজ্য সভাপতি বলেন,নির্যাতন-নিপীড়ন পৃথিবীর সর্বত্র, এক এক জায়গায় এক এক রকম। আসুরিক প্রবৃত্তির মানুষ আগেও ছিলো এখনো আছে। তাই আমাদেরকে আসুরিক প্রবৃত্তির বিরুদ্ধে সর্বদা লড়াই করে যেতে হবে।

তিনি বলেন, পশ্চিম বাংলাতেও হিন্দুরা নিরাপদে নেই। তারাও হিন্দুত্ব রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে।

বাংলাদেশ হিন্দু মহাজোট মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নেতৃত্বে মহাজোটের ৬৪ জেলা ও বৈদেশিক শাখার নেতৃবৃন্দ দিলীপ ঘোষের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল মেম্বার রজত মুখোপাধ্যায় যুক্ত ছিলেন ।

ভিডিও কনফারেন্সের শুরুতেই সবার সঙ্গে কুশল বিনিময়ের সময় দিলীপ ঘোষ করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী মহামারীতে মৃতদের আত্মার শান্তি কামনা করেন এবং নতুন করে যাতে কেউ আক্রান্ত না হন সেজন্য স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।

ভিডিও কনফারেন্সে যারা যুক্ত ছিলেন তারা হলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম মেম্বার পরিতোষ তরুয়া, সুভাষ সাহা সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য, খুলনা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, ময়মনসিংহ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নৃপেশ রঞ্জন সরকার, মানিকগঞ্জ জেলা সভাপতি তাপস রাজবংশী, রাজবাড়ী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব প্রামাণিক, কক্সবাজার জেলা সভাপতি বুলবুল তালুকদার, গাজীপুর মহানগর সভাপতি মানিক চন্দ্র দে, সাধারণ সম্পাদক আশিস কুমার, সংযুক্ত আরব আমিরাত শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুলক চৌধুরী, রংপুর বিভাগীয় সভাপতি পুলক চৌধুরী, খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী, লালমনিরহাট জেলা সভাপতি গোবিন্দ বর্মন, কুড়িগ্রাম জেলা সভাপতি দুলাল চন্দ্র কর্মকার, অ্যাডভোকেট প্রতিভা বাকচী , প্রীতিলতা বিশ্বাস সহ সকল জেলা, উপজেলা ও বৈদেশিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net