1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি মমিন রিমান্ডে, ছাত্রলীগ থেকে বহিষ্কার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়  ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি মমিন রিমান্ডে, ছাত্রলীগ থেকে বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৯৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেয়ার চেষ্টার অভিযোগের মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে মুমিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
প্রধানমন্ত্রীর কারযালয়ের নথি জালিয়াতির ঘটনায় গতকাল শুক্রবার মুমিনসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। এরপর শনিবার মুমিনকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম মঈনুল ইসলাম তিন আসামীরই চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জালিয়াতির এ ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে ৫ মে একটি মামলা দায়ের করেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে প্রধানমন্ত্রীর অনুমোদন দেয়া ব্যক্তির নামের বদলে আরেকজনের নাম দিয়ে সেই নথি রাষ্ট্রপতির কারযালয়ে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আর এ কাজটি করেন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম। টাকার বিনিময়ে ওই ফাইল বের করে দিয়ে তাকে এ কাজে সহায়তা করেন প্রধানমন্ত্রীর কারযালয়ের একজন অফিস সহকারি।
এদিকে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রিয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net