1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে স্কুল ছাত্রী সহ আরো দু'জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

মীরসরাইয়ে স্কুল ছাত্রী সহ আরো দু’জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৭৪ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাই উপজেলায় আরো এক স্কুল ছাত্রীসহ দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। রবিবার ( ১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে ওই দুই করোনা আক্রান্ত রোগী তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট সদ্য করোনায় আক্রান্তদের সংস্পর্শে যাওয়া ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।
আক্রান্তরা হলো, উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) ও একই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের এক ব্যক্তি (৫৪)। তিনি চট্টগ্রামের একটি উপজেলার বিআরডিবি অফিসের সহকারী পল্লী উন্নয়ন অফিসার।
করোনা আক্রান্ত এই রোগীদের বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘আক্রান্ত রোগীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের শরীরে অসুস্থতার কোন উপসর্গ নেই। এখন তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছে।’
এই ব্যাপারে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নতুন আক্রান্তদের একজনের বাড়ি পূর্বেই লকডাউন করা হয়েছিলো। এছাড়া হাইতকান্দি ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্তদের ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net