1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষিতে উৎসাহীত করতে সদস্যদের অদম্য-২০০৫ 'র বীজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

কৃষিতে উৎসাহীত করতে সদস্যদের অদম্য-২০০৫ ‘র বীজ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩১২ বার

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার অন্যতম সামাজিক সংগঠন অদম্য-২০০৫ এর পক্ষ থেকে রোববার (১০ মে) সংগঠনের সদস্যদের কৃষি বীজ বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময় খাদ্য ঘাটতি এড়াতে ও কৃষি পণ্য উৎপাদনে উৎসাহীত করার লক্ষ্যে অদম্য-২০০৫ এই উদ্যোগ গ্রহণ করে। প্রাথমিক তালিকায় সংগঠনের ৫৪ জন সদস্যের জন্য কৃষি বীজ বরাদ্ধ দেওয়া হয়।
উপজেলার বামনসুন্দর দারোগার হাটস্থ সংগঠনের কার্যালয়ে সকালে বীজ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ৭ নং কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।
প্রধান অতিথি বলেন, ‌’অদম্য বরাবরের মত ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। করোনা সংকটকালে খাদ্যের যে ঘাটতি দেখা দিবে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে কৃষি কাজে এগিয়ে আসার আহবান করেছেন। সরকারের এই আহবানে সাড়া দিয়ে অদম্য-২০০৫ সদস্যদের মাঝে শাক-সবজি ও ফলের বীজ বিতরণ করছে এটি সত্যি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি কয়েকদিন আগে তারা স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ ১০৮টি পরিবারের মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করেছে। ভবিষ্যতে অদম্য-২০০৫ কে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’

কৃষি বীজ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ করিম মিটুল, সংগঠনের সভাপতি এনামুল হক সোহাগ, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমু্ল হেসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net