1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গত দু'দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৬ জনের মৃত্যু পজেটিভ ৪ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

গত দু’দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৬ জনের মৃত্যু পজেটিভ ৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৫৩ বার

নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) করোনা ইউনিট চালু হওয়ার পরে থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনা উপসর্গসহ বিভিন্ন রোগ নিয়ে আসা চিকিৎসাধীন ২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা আক্রান্ত ছিলেন।

বর্তমানে ওই ইউনিটটিতে রোগী মোট ভর্তি রয়েছে ৯০ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯ জন।

ভর্তি রোগীদের মধ্যে করোনা রোগী ছাড়াও করোনা উপসর্গ নিয়ে ভর্তি অনেকেই রয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমকেএম নাছির উদ্দীন জানান, গত শনিবার থেকে সোমবার বিকাল পর্যন্ত মোট ১৯ জন্য মারা গেছেন। এর মধ্যে দুইজন করোনা পজেটিভ পাওয়া গেছে।

হাসপাতাল মর্গসহ একাধিক সূত্র থেকে জানা গেছে, ৩০ জন মারা গেছে, এর মধ্যে ৪ জন পজেটিভ ছিল।

সূত্র থেকে পাওয়া যায়, করোনা আক্রান্ত হয়ে ঢামেকের করোনা ইউনিটের (বার্ন ইউনিট) গত শনিবার থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। তারা হলেন, খোরশেদা বেগম (৫০), মোস্তফা আলী (৫০), রওমন আলী (৭০) ও সুফিয়া বেগম (৫৫)।

করোনা সন্দেহ বিভিন্ন রোগ নিয়ে আসা আরও ২০ জন মারা গেছেন।

গত তিন দিনে করোনা সন্দেহে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে যারা মারা গেছেন তারা হলেন- এআরএম সাজেদুল ইসলাম, ফজলুল করিম, শফিউদ্দিন, মনির, ইউনুস আলী, ইউসুফ আলী, বিলকিস বেগম, বিলকিস, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, তোতা মিয়া, শাহাবুদ্দিন, মান্নান, সিয়াম (শিশু), শিউলি, সাইদুর রহমান, ইসাহাক, টিটু মিয়া, সখিনা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net